Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সুইডেনের সাথে পয়েন্ট ভাগাভাগি করল স্পেন

রাইট উইং থেকে ওলমোকে লক্ষ্য করে দুর্দান্ত এক ক্রস দিয়েছিলেন কোকে। কাছের পোস্টে থাকা মার্কারকে পাশ কাটিয়ে দারুণ এক হেড নিয়েছিলেন ওলমো। কিন্তু ডাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ওলসেন।

৩৮তম মিনিটে দ্বিতীয় সুযোগ পেয়েছিল স্পেন। নিজেদের অর্ধে সুইডেনের ডিফেন্ডার দানিয়েলসন বল হারানোর পর স্পেনের জর্দি আলবা নিয়ন্ত্রণে নিয়ে মোরাতার দিকে পাঠিয়ে দেন। স্প্যানিশ স্ট্রাইকারের সামনে বাধা বলতে তখন শুরু গোলরক্ষক। কিন্তু তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ সুযোগ পেয়ে যায় সুইডেন। হুট করেই সুবিধাজনক স্থানে বল পেয়ে যায় আইসাক। বল পেয়ে লাপোর্তাকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে শট নেন তিনি, বল পোস্ট পেরিয়ে যাওয়ার পথে ক্লিয়ার করতে গিয়ে প্রায় নিজেদের জালেই বল ঠেলে দিয়েছিলেন লোরেন্তে। তবে কপাল ভালো স্পেনের, বল পোস্টে লেগে গোলরক্ষক উনাই সিমোনের হাতে জমা হয়।

দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে স্পেন। কিন্তু স্রোতের বিপরীতে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল সুইডেন। ৬১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েছিলেন আইসাক। স্পেনের কয়েকজন ডিফেন্ডারকে পরাস্ত করে পেনাল্টি অঞ্চলে ঢুকে দূরের পোস্টের দিকে থাকা বার্গকে খুঁজে নেন তিনি। কিন্তু সুইডিশ স্ট্রাইকার মাত্র কয়েক গজ দূর থেকে শট নিয়েও জাল ভেদ করতে পারেননি।

এই ড্রয়ের পর গ্রুপ ‘ই’ এর পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান স্পেনের। সমান পয়েন্ট সুইডেনেরও। দিনের আরেক ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করা স্লোভাকিয়া আছে শীর্ষে। আর হার দিয়ে আসর শুরু করা পোলিশরা সবার শেষে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button