Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

স্বাদ ও গুণগত মানে দেশজুড়ে সমাদৃত নরসিংদীর আনারস

স্বাদ ও গুণগত মানে দেশজুড়ে সমাদৃত নরসিংদীর পলাশ উপজেলার আনারস। কিন্তু গত কয়েক বছরে এ খ্যাতি নষ্ট করতে এক শ্রেণীর ব্যবসায়ীরা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে অন্য এলাকার বেনামী ও মানহীন আনারস রাবান এলাকার বলে চালাচ্ছেন তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় আনারস চাষীরা।

 নরসিংদীর পলাশ উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদী ইউনিয়নের রাবান,কুড়াইতলী, বড়িবাড়ি, কাটাবের,বরাব,ধলাদিয়া,গোপি রায়ের পাড়া, লেবুপাড়া, সাতটিকা ও চরনগরদী এলাকার, প্রায় ৫শ বিঘা জমিতে আনারসের চাষ হয়। তাই এ ফলটি এলাকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। প্রায় ১৫০ বছর আগে থেকে এখানে ঘোড়াশাল জাতের আনারসের চাষ হয়।

সম্প্রতি রাবানের আনারসের খ্যাতি নষ্ট করতে, এক শ্রেণীর ব্যবসায়ীরা দুর দুরান্ত থেকে, বেনামী আনারস এনে রাবানের বলে বাজারে বিক্রি করছে। ফলে, একদিকে যেমন রাবানের আনারসের খ্যাতি নষ্ট হচ্ছে,অপরদিকে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, চাষীরা।

এ খ্যাতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা।

প্রতি বিঘা জমিতে আনারস চাষে ২০ হাজার টাকা খরচ করে বিক্রি হয়, ৭০ হাজার থেকে এক লাখ টাকা পরযন্ত। লাভও হয় বহুগুণ।

 ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button