Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যস্বাস্থ্য

চীনের দেয়া টিকা নিয়ে ঢাকার পথে বিমানবাহিনীর উড়োজাহাজ

চীনের দেওয়া দ্বিতীয় দফা উপহারের ৬ লাখ টিকা নিয়ে ঢাকার পথে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি উড়োজাহাজ। রোববার (১৩ জুন) বিকেলে বেইজিং থেকে ঢাকায় পৌঁছাবে।

রোববার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন। ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমানে উঠানো হয়েছে। বিমান দু’টি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দেবে। রোববার বিকেল নাগাদ বিমান দু’টি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চীন

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয়সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button