Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়ন

শালতা নদী খননে হাসি ফুটেছে কৃষক ও নদী পাড়ের মানুষের মুখে

সাতক্ষীরায় শালতা নদী খননে হাসি ফুটেছে কৃষক ও নদী পাড়ের মানুষের মুখে।এতে করে নদী পাড়ের লাখো মানুষ আবারও নতুন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। দীর্ঘদিন লোকসানে পড়ে থাকা সবজী, মৎস্য ও ধান চাষীরা, নতুন কোরে ফিরছেন, কৃষিকাজে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে শালতা পাড়ের প্রায় ২৩ হাজার পরিবার।

সাতক্ষীরার তালা,খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত শালতা নদী। এক সময়ের খরস্রোতা এই নদী, কালের বিবর্তনে পরিণত হয় মরা নদীতে। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা,বিপন্ন হয় জনজীবন, কর্মহীন হয়ে পড়েন এলাকার হাজার হাজার খেটে খাওয়া মানুষ।

শালতা পাড়ের মানুষের দূরভোগ লাঘবে ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে, ১৩ কিলোমিটার নদী খনন কাজ ২০১৯ সালে শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ।তাই হাসি ফুটেছে কৃষকের মুখে। আবার নতুন কোরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন,নদী পাড়ের মানুষ।

তবে মহামারি করোনা ভাইরাস এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কাজ শেষ করতে সমস্যা হয়েছে বলে দাবী ঠিকাদারী প্রতিষ্ঠানের

মহামারি করোনা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মাঝেও প্রকল্পের কাজ,ইতোমধ্যে ৯৪ ভাগ শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি কাজও শেষ হবে বলে জানান,খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

নদী খননের দীর্ঘমেয়াদী সুফল পেতে এবং পশ্চিম শালতাকে জীবিত রাখতে, ইতোমধ্যে তালতলা নদী খনন প্রকল্পটিও হাতে নেয়া হয়েছে এবং দ্রুত শুরু হবে খনন কাজ।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button