Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবিশ্ববাংলা

কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী অনেকেই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সৌদি ফেরত যুবক বাক্কি বিল্লাহ। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক তার লোক কোয়েল পাখির খামারটি দেখতে আসেন। ফলে,আগ্রহী হচ্ছেন তারাও। সরকারের সহযোগিতা পেলে এ খামারটি আরো অনেক এগিয়ে নিতে পারবেন বলে জানান, খামার মালিক।

কোয়েল পাখির খামারেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের প্রবাস ফেরত বাক্কি বিল্লাহ। প্রায় দুইযুগ সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে, দেশে ফেরেন ২০০৯ সালে। ভাগ্যের চাকা তখনও ঘোরেনি। চেষ্টা করেছেন দেশে কিছু করা যায় কিনা? স্বপ্ন দেখেছেন  কিন্তু বাস্তবে রূপ দিতে পারেননি। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়।

চলতি বছরের জানুয়ারি মাসে দরিকান্দি গ্রামের মাইটপুরের পশ্চিম সংযোগ সড়কে, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এক বিঘা জমি লিজ নিয়ে, তিনটি ঘর তৈরি করেন তিনি। এর একটি বড় ঘরে ১ লাখ ২০ হাজার টাকায় ২ হাজার ২শ ৪০টি কোয়েল পাখি কিনে, নব উদ্যোমে আবারও স্বপ্নের পথে যাত্রা শুরু করেন।  ইতোমধ্যে তিনি ডিম ফুটানোর মেশিন কিনে, বাচ্চা উৎপাদন করছেন। বর্তমানে কোয়েল পাখির সংখ্যা বেড়ে, ১২ হাজার ছাড়িয়েছে।

প্রাণিসম্পদ বিভাগ থেকে সব ধরণের সহযোগিতার কথা জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। কোয়েল পাখি ছাড়াও, ফার্ম এবং দেশী মুরগীর খামারও রয়েছে তার।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button