২৫ হাজার টাকা করে হোটেল কোয়ারেন্টিন খরচ দেবে সরকার

বিএমইটি’র স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন-পুরনো সব প্রবাসী কর্মীকে, হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকি ২৫ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
পুরোনোদের পাশাপাশি সৌদিগামী নতুন প্রবাসীরাও, কোয়ারেন্টিনে সরকার ঘোষিত ভর্তুকি পাবেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে, প্রতি কর্মীকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।
যদিও,বিএমইটি মহা-পরিচালক বলেছিলেন, শুধু বিএমইটি’র স্মার্ট কার্ডধারীরাই পাবেন এ সুবিধা। পরে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন করে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএমইটি’র স্মার্ট কার্ডধারী কিংবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে, নিবন্ধিত সৌদি আরবগামী নতুন-পুরনো সব প্রবাসী কর্মী পাবেন এ অর্থ।
এছাড়া,মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যারা ইতিমধ্যে সৌদিআরব চলে গেছেন, তাঁরা দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, রিয়াদ বা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায়, ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন।
তবে, ২০ মে থেকে ৩০ জুনের মধ্যে যারা সৌদিআরব গেছেন বা যাচ্ছেন,এ ভর্তুকি শুধু তারাই পাবেন বলে জানানো হয়।
বাংলা টিভি/ঢাকা/ এস



