Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপবিশ্ববাংলা

ফিলিস্তিনকে ইসরায়েলি আগ্রাসনমুক্ত করতে ব্রাডফোর্ডে র‍্যালী সমাবেশ

সম্প্রতি ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনকে ইসরাইলী আগ্রাসণমুক্ত করতে ব্রাডফোর্ডে সলিডারিটি ওয়াক এন্ড রাইড নামক ব্যানারে একটি র‍্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে এ মানবতাবিরোধী অপরাধ থামাতে বলেন। এ জন্য যুক্তরাজ্যসহ বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সমবেদনা জানানোর নিমিত্তে ব্রাডফোর্ডে সলিডারিটি ওয়াক এন্ড রাইড নামক ব্যানারে একটি র‍্যালি সমাবেশের আয়োজন করা হয়। ফ্রি ফ্রি প্যালেস্টাইন শ্লোগানে মুখরিত র‍্যালিটি লিস্টার পার্ক থেকে শুরু করে মানিংহাম লেইন হয়েব্রাডফোর্ড সিটি হলের সামনে গিয়ে শেষ হয়। এবং সেখান থেকে র‍্যালীর দ্বিতীয় অংশ হিসেবে প্রায় ৫০ জন বাইকারোহী হালিফ্যাক্স ও রচড্যাল হয়ে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা শুরু করেন। বিশ্ববিবেককে জাগ্রত করা তথা ফিলিস্তিনিদের অধিকার পুনঃরুদ্ধার করাই হচ্ছে আমাদের মুল লক্ষ্য এমনটাই জানালেন ফ্রেন্ডস অফ আল আকসার প্রতিষ্টাতা সভাপতি ডঃ ইসমাইল পাটেল।

ব্র্যাডফোর্ড থেকে এত সকালে সবাইকে বেরিয়ে আসতে দেখে আমি সত্যিই আনন্দিত। এই জাতীয় জনসমাবেশ আমাদের আশা দেয় যে, ফিলিস্তিনিদের অধিকার আন্দোলনের দাবি এখনও ব্রিটিশ জনসাধারণের মধ্যে বেঁচে  আছে এবং আশাকরি আমরা যদি এভাবে চাপ সৃষ্টি করতে পারি তাহলে  ফিলিস্তিনিদের এই দাবী আদায়ে সক্ষম হবো।

সকল ধর্ম, বর্ণ, পেশার লোকেদের পাশাপাশি ছোট্ট কিশোর কিশোরীদের উপস্থিতিও চোখে পড়ার মত ছিলএই র‍্যালিতে। স্থানীয় এম,পিনাজ শাহ ও ইমরান হোসেন র‍্যালিতে এসে এভাবেই তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিক্ষোভটি ফিলিস্তিনিদের পক্ষে একাত্মতা প্রদর্শন করছে এবং আমরা এ বিষয়টি তুলে ধরতে থাকব। আমাদের উচিৎ বাইকারোহীদের প্রতি সমর্থন প্রদর্শন করা,  যারা ফিলিস্তিনে মেডিকেল এজেন্ট স্থাপনে  তহবিল সংগ্রহ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে। সুতরাং আজকের এই বিক্ষোভে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভূমিকা পালন করছি।

বিশ্বের যেকোন স্থানে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে  ব্র্যাডফোর্ড সর্বদাই এগিয়ে থাকে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং তা অব্যাহত রাখা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বিশেষ করে ফিলিস্থিনিদের আগ্রাসনমুক্ত করা, যেখানে প্রতিনিয়ত লোকেদের হত্যা করা হচ্ছে।

ব্রাডফোর্ড কাউন্সিল লীডার কাউন্সিলার সুজান হিঞ্চক্লিপ  ফিলিস্তিনের এই ইস্যুতে ব্রাডফোর্ড নর্থ ইংল্যান্ডের নেতৃত্ব প্রদান করছে বলে মনে করেন।

আমরা টিলিভিশনের পর্দায় দেখি এবং চিন্তা করি যে কী করতে পারি। আজ আমরা সম্মিলিতভাবে যা করছি এটিই হচ্ছে বাস্তব অনুভূতি প্রকাশের মাধ্যম। আর এই ইতিবাচক ইস্যুতে  ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ব্রাডফোর্ড নেতৃত্ব দিচ্ছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button