Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিউন্নয়নবাংলাদেশসরকার

২০২১-২২ অর্থবছরের বাজেটে কোনো দুর্বলতা নেই: অর্থমন্ত্রী

২০২১-২২ অর্থবছরের বাজেটে কোনো দুর্বলতা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৯ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের যদি আমরা চিহ্নিত করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরেও সমৃদ্ধ হবে।

বাজেট নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা রাখা হয়নি বলে বিশ্লেষকরা বলছেন-এবারের বাজেটে দুর্বলতা কী ছিলো এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কোনো দুর্বলতা নেই। আমি কোন পার্টিকুলার সিগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখবো কারা উপকারভোগী। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারবো।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন সেটা হলো নিম্নআয়ের মানুষদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।

অর্থমন্ত্রণালয় নিয়ে নাগরিক প্লাটফর্মের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে আমাকে বলতে হবে কোনো কোনো জায়গায় আপনারা ব্যত্যয় দেখেছেন। পুরো তালিকা আমাকে দিতে হবে। সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button