Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

বিএমইটি স্মার্টকার্ড না থাকলে ভর্তুকি পাবে না: বিএমইটি মহাপরিচালক

সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনের জন্য সরকার ২৫ হাজার করে টাকা দিলেও তা কীভাবে পাওয়া যাবে তা এখনো জানেন না অনেক প্রবাসী। তবে, বিএমইটি’র তথ্য মতে, গেলো ২৪ ঘন্টায় আবেদন পত্র জমা পড়েছে প্রায় পাঁচ’শ প্রবাসীরা।  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো “বিএমইটি” মহাপরিচালক মো. শহীদুল আলম জানান, যেসব কর্মী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত সৌদি যাবেন এবং যাদের বিএমইটি স্মার্ট কার্ড আছে শুধুমাত্র তারা-ই এই ভর্তুকির অর্থ পাবেন।।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রবাসী কল্যান ডেস্ক পরিদর্শন শেষে বাংলা টিভিকে এই তথ্য জানান “বিএমইটি” মহাপরিচালক।

গেল ২০ এপ্রিল সৌদি সরকারের দেয়া নতুন বিধি-নিষেধে চরম বিপাকে পড়ে সৌদিতে কর্মস্থলে ফেরা প্রবাসী বাংলাদেশীরা।  কোয়ারেন্টাইনের জন্য বাড়তি অর্থ দেয়ার বিষয় নিয়ে শুরু হয়েছিল  সমালোচনার ঝড়।  এরই মধ্যে সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইনের জন্য ২৫ হাজার টাকার ভর্তুকি দেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে।  কিন্তু সরকারের দেয়া ২৫ হাজার টাকা কীভাবে পাওয়া যাবে তা এখনো জানেন না অনেক প্রবাসী। তবে, এ ভর্তুকিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেক প্রবাসী।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুর ‘র মহাপরিচালক সরেজমিন পরিদর্শনে যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। দেখেন প্রবাসী কল্যান ডেস্ক ও প্রবাসী যাত্রীদের সামগ্রী অবস্থা।  মহাপরিচালক বলেন, যারা দেশে এ আবেদন জমা দিতে পারেনি, তারা সৌদি দূতাবাসে জমা দিয়েও এ ভর্তুকি পাবে।  তবে, বিএমইটির দেয়া স্মার্টকার্ড আছে এমন প্রবাসীরাই পাবেন এই ভর্তুকির সুবিধা।

যেসব প্রবাসী এখনো বিএমইটি’র সদস্য হননি, তাদেরকে সদস্য হওয়ারও আহবান জানান তিনি। যেসব কর্মিরা ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন এবং কোয়ারেন্টিন সম্পন্ন করেছে তাদেরকে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে সৌদি দূতাবাসে জমা দিতে বলা হয়েছে।

বাংলা টিভি/ঢাকা/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button