Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅন্যান্যঅপরাধআইন-বিচারবাংলাদেশ

টিকটক গ্রুপের হোতাদের ধরতে কঠোর হচ্ছে পুলিশ

বিভিন্ন অসামাজিক কাজে ব্যবহৃত ফেসবুক, হোয়াটস এপ অথবা টিকটক ভিত্তিক  প্রতিটি গ্রুপকে শনাক্ত করে নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁওয়ের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ। এদিকে, বিতর্কিত ভার্চুয়াল অ্যাপস  বন্ধে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের উপর বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার ও পরামর্শ তাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত অ্যাপস টিকটক ব্যবহার করে বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন অসংখ্য কিশোর। টিকটক ব্যবহার করে তথাকথিত তারকা বনে যাওয়া এসব কিশোরদের প্রতি তরুণীদেরও  আগ্রহের কমতি নেই। এ আসক্তিকে পুঁজি করে তাদের ফাঁদে ফেলে ঘটে ধর্ষণ, নারী পাচারসহ জঘন্য ঘটনা।

প্রযুক্তির নেতিবাচক ব্যবহার থেকে বিরত থেকে এর ইতিবাচক দিকগুলোকে গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিতর্কিত এ সব অ্যাপস বন্ধের দাবীও তাদের।

জনপ্রিয়তা পাওয়া টিকটকারদের বেশীর ভাগের বয়স ২০ থেকে ২৫ বছর বলে জানান তেজগাঁও এলাকার উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ। এদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বিতর্কিত অ্যাপস ব্যবহার করে অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে তরুণদের প্রতি আহবান জানান পুলিশের এই উধ্বর্তন কর্মকর্তা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button