Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাপ্রধানমন্ত্রীবাংলাদেশবিশ্ব বানিজ্য

একনেকে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায়, আজ ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায়, এসব প্রকল্পে অনুমোদন দেয়া হয়। সভায়, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপার্সন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নয়টি নতুন এবং একটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button