Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

সারাদেশে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

করোনামহামারী পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।সারাদেশে ৪০০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এ পণ্য বিক্রি করা হচ্ছে।

আজ রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর, খামারবাড়ি, কারওয়ান বাজার ও প্রেসক্লাব এলাকায় টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রি করতে দেখা গেছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। প্রতি কেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারছেন। এছাড়া প্রতিকেজি মশুর পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। আগামী ১৭ জুন পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button