
মৌলভীবাজার জেলাকে যানযট মুক্ত করতে এবং একটি আধুনিক শহর রূপায়নে শহরতলিতে দুটি খেয়াঘাটের মাঝখানে একটি দৃষ্টিনন্দন ব্রীজ প্রয়োজন।ব্রীজটি নির্মিত হলে প্রায় ২০ হাজার মানুষের নিত্যদিনের জীবনযাপন সহজ এবং সুন্দর হবে।এ বিষয়ে পৌর মেয়র বলছেন,সয়েল টেষ্টসহ পরীক্ষা চলছে।সব শেষ হলে ব্রিজ নির্মানে উদ্যোগ নেয়া হবে।
মৌলভীবাজার সদরের ৭ন ম্বর চাঁন্দনীঘাট ইউনিয়নের বলির ভাগ ও সাবিয়া গ্রামের মাঝখানে মনু নদীর উপর একটি ব্রীজ নির্মিত হলে মৌলভীবাজার পৌরসভার কুসুমবাগ সেন্ট্রাল রোড ও পশ্চিমবাজার এলাকায় যানযট নিরসন হবে এবং কর্মসংস্থান বহুগুণ বৃদ্ধি পাবে।এতে যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো হবে,তেমনি দূর্ঘটনা অনাকাঙ্খিত দূর্ঘটনা বন্ধ হবে।
বর্ষাকালে ব্রিজের অভাবে এলাকাবাসী নৌকায় যাতায়াত করে।এতে প্রায়ই নদীর প্রবল স্রোতে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে।শীতকালে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতে দূরভোগ পোহাতে হয়,সাধারন মানুষকে।তাই এলাকাবাসীর প্রানের দাবী একটি ব্রীজের।
এ বিষয়ে পৌর মেয়র জানান,সম্প্রতি পরিকল্পানা মন্ত্রী এসে এলাকা পরির্দশন করে গেছেন।এলজিইডির পক্ষ থেকে বিভিন্ন জায়গার সয়েল টেস্ট করা হচ্ছে।সব পরীক্ষ-নিরীক্ষা শেষে ব্রিজটি নির্মাণে উদ্যোগ নেয়া হবে।
“গ্রাম হবে শহর” এ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সেতু নির্মাণ করে সাধারণ মানুষের দূরভোগ লাঘব করবে সরকার,এটাই প্রত্যাশা এলাকাবাসীর।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



