Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্যবানিজ্য সংবাদবিশ্ববাংলা

করোনা মহামারীতেও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে প্রবাসীরা

বৈশ্বিক মহামারি করোনাতেও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের উপশহর “বানিয়াছের” প্রবাসী বাংলাদেশীরা। ফলে, রেমিট্যান্স প্রবাহ যেমন বেড়েছে ,তেমনি নতুন নতুন কর্মক্ষেত্রও সৃষ্টি করেছেন তারা ।  করোনার প্রতিকূলতাকে কাটিয়ে  স্বাভাবিক অর্থনৈতিক গতি ফেরাতে চান সেখানকার প্রবাসী ব্যবসায়ীরা।  এজন্য আমিরাতে বন্ধ থাকা এমপ্লয়মেন্ট ভিসা দ্রুত চালুর দাবীও জানান তারা। 

আমিরাতের রাজধানী আবুধাবী থেকে গ্রীন সিটি আল আইনের দিকে প্রায় ৩০-৩৫ কি.মি. দূরেই বানিয়াছউপশহর। বৃহত্তর বানিয়াছসহ আল ওয়াথবা, আল নাহদা,চায়না ক্যাম্পে রয়েছে প্রবাসীদের শত শত ব্যবসায়ী ও ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিদিনই এসব প্রতিষ্ঠানে আসেন দেশটিতে বসবাসকরা প্রবাসী বাংলাদেশিরা।

করোনা মহামারীতেও রেমিট্যান্স প্রবাহের গতি স্বাভাবিক রাখতে প্রবাসীদের জন্য নতুন নতুন প্রতিষ্ঠান চালু করছেন প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। তবে, আমিরাতে বন্ধ থাকা এমপ্লয়মেন্ট ভিসা দ্রুত চালুর দাবী তাদের।

ব্যবসায়ীরা আমিরাতে ভিসা পরিবর্তনের এ সুযোগে ব্যবসা-বানিজ্য আরো সম্প্রসারনে বদ্ধ পরিকর। করোনার ধাক্কা সামলে আবারো স্বাভাবিক জীবনে ফিরবে বিশ্ব, বাড়বে ব্যবসায়েরে গতি এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button