Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যসরকার

বাজেট সাধারণ আয়ের মানুষের পরিপূরক নয়: সিপিডি

বাজেটে সাধারণ আয়ের মানুষের জন্য স্বচ্ছ কোনো রূপরেখা নেই- বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে যে পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা, প্রস্তাবিত বাজেটে তা দেওয়া হয়নি। রাজধানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনার সংবাদ সম্মেলনে সিপিডি আরো বলেছে, নতুন বাজেটে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো দুর্বল।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা  সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

এসময় সংস্থাটি পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ঘাটতির অর্থসংস্থানের উৎস নিয়ে সংশয় রয়েছে। বাজেটে স্বাস্থ্যখাতের জন্য যথেষ্ট বরাদ্দ দেয়া হয়নি বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

রাজস্ব আদায়ের মাধ্যমে ঘাটতি পূরণ করার কথা বলা হলেও, ব্যয় ঠিক করে আয়ের চিন্তাধারা থেকে রাজস্ব আদায় সম্ভব নয় বলে মনে করে সিপিডি।

এছাড়া কাঠামোগত দুর্বলতা নিয়ে বাজেট পেশ করা হয়েছে বলে, উল্লেখ করে গবেষণা সংস্থাটির ফেলো মোস্তাফিজুর রহমান। এসময়, সাধারণ আয়ের মানুষের জন্য বাজেটে স্বচ্ছ কোনো রূপরেখা থাকার দরকার ছিল বলে জানান বক্তারা।

২০২১-২২ অর্থবছরে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে গতিপ্রকৃতি কেমন হবে, প্রস্তাবিত বাজেটে তা ঠিক করা হয়নি বলেও জানায় সিপিডি।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button