Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশবিশ্ব বানিজ্য

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপন

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

প্রস্তাবিত এ বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করেন। করোনার পরিস্থিতির মধ্যে এটি দ্বিতীয় বাজেট এবং আওয়ামী লীগের এই তৃতীয় মেয়াদের সরকারের ও অর্থমন্ত্রী মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। এটা দেশের ৫০তম এবং স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ সরকারের ২২তম বাজেট।

করোনা পরিস্থিতির মধ্যে কঠোর স্বাস্থ্যমন্ত্রী মেনে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর সংসদ সদস্যদের সাধারণ আলোচনা শুরু হবে।

সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। আগামী ৩০ জুন আগামী অর্থ বছরের জন্য এ প্রস্তাবিত বাজেটটি পাস হবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button