কিশোরগঞ্জের লিচু দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে

স্বাদে গন্ধে অতুলনীয় রসালো মঙ্গলবাড়িয়া লিচুর আবাদ হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। যে লিচুর স্বাদ নিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ ভীড় করেন সেখানে। এই লিচু দেশের গন্ডি পেড়িয়ে যাচ্ছে,বিশ্বের বিভিন্ন প্রান্তে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলকার পূর্ব- দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম মঙ্গলবাড়িয়া।আর এই গ্রামের নামেই লিচুর নাম রাখা হয়েছে, মঙ্গলবাড়িয়া লিচু।বাজারে অনেক জাতের লিচু উঠলেও, মানুষের নজর কাড়ে অন্যরকম স্বাদের এই লিচু। রসালো,সুমিষ্ট,সুন্দর গন্ধ ও গাঢ় লাল রঙের বৈশিষ্ট্যের কারণে, মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি বিশ্বজুড়ে।অনুকূল আবহাওয়ায় এবার ফলনও হয়েছে বাম্পার।
এই সময়টাতে মঙ্গলবাড়িয়া গ্রামে প্রবেশের মুখে চোখে পড়ে, সাড়ি সাড়ি গাছে থোকা থোকা লিচু। রাস্তার দু’পাশেও লিচু বাগান। প্রায় দুইশ বছরের প্রসিদ্ধ মঙ্গলবাড়িয়া লিচুর কদর শুধু দেশেই নয়। রফতানি হচ্ছে, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের নানাস্থানে। লিচু চাষে ভাগ্য ফিরেছে, মঙ্গলবাড়িয়া গ্রামের হাজারও মানুষের।
লিচু চাষে চাষীদের সব ধরনের সহায়তার পাশাপাশি, এ অঞ্চলের লিচুর বিভিন্ন দিক তুলে ধরেন,উপজেলা কৃষি কর্মকর্তা।
প্রসিদ্ধ লিচুর এ মৌসুমে, মঙ্গলবাড়িয়া গ্রামে চলছে উৎসবের আমেজ। দূর-দূরান্তের মানুষ আসছেন লিচু কিনতে। এখান থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররাও। প্রতি ১শ লিচু বিক্রি হচ্ছে ৪শ থেকে ৪৫০ টাকায়।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



