Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদঅর্থনীতিজনদুর্ভোগবাংলাদেশ

তেলের দাম : লিটারে বাড়লো ১০ টাকা

রাজধানীর বাজারে আবারো বেড়েছে ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি সয়াবিনের দাম এক লাফে বেড়েছে ‍অন্তত ১০ টাকা। পাইকারি বিক্রেতাদের দাবি আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম বাড়ার কারণেই প্রভাব পড়ছে দেশিয় বাজারে। তবে, খুচরা বিক্রেতাদের অভিযোগ সিণ্ডিকেটের কারসাজিতে অস্থির ভোজ্যতেলের বাজার।  এদিকে, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজির। তবে স্থির রয়েছে মাছ-মাংসের বাজার।

সপ্তাহের শুরুতেই আবারো অস্থির হয়ে উঠেছে ভোজ্যতেলের  বাজার।  গেল সপ্তাহের তুলনায় কেজিপ্রতি তেল বিক্রি হচ্ছে অন্তত ১০ টাকা বেশি দরে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও, অপরিহার্য পণ্যটির দাম মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। পাইকারি বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে, দেশিয় বাজারেও প্রভাব পড়েছে।

তবে সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতারা মনে করেন, সিন্ডিকেটের কারসাজিতেই বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম।এদিকে, বাজারে বিভিন্ন সবজির সরবরাহ কমায় বেড়েছে দাম। এ নিয়ে অসন্তোষ ক্রেতাদের।

তবে, কিছুটা স্বস্তি ফিরেছে মাছের বাজারে। ক্রেতা কম থাকায় স্থির রয়েছে দাম। এছাড়া গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button