Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিসরকারস্বাস্থ্য

সিনোফার্মের ভ্যাকসিন কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদন

করোনা সংক্রমণ প্রতিরোধে ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি ১৫ মিলিয়ন সার্স কোভিড টু ভ্যাকসিন সরাসরি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৭ মে ) অর্থমন্ত্রী আ হ ম  মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টেবিলে উত্থাপিত এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, স্বাস্থ্য বিভাগের একটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হয়। প্রস্তাবটি হলো, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে গণচীনের তৈরি সার্স কোভিড টু ভ্যাকসিন ভেলোসেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাসে চীনের সিনোফার্ম প্রতিমাসে ৫ মিলিয়ন করে ৫০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করবে।

তাহলে কি মোট ১৫ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের সিনোফার্ম থেকে তিন মাসে মোট ১৫ মিলিয়ন বা এক কোটি ৫০ লাখ ডোজ সরবরাহ করা হবে। মোট ভ্যাকসিনের দাম দাঁড়াবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশি টাকায় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

আমাদের দেশি কোনো প্রতিষ্ঠান আছে কিনা জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, না আমাদের দেশি কোনো প্রতিষ্ঠান নেই। চায়না সরকারের সঙ্গে সিনোফার্ম কোম্পানির চুক্তির মাধ্যমে সরবরাহ করা হবে। জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে এক কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button