Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

স্বাস্থ্যবিধি মেনে চালু হলো বাস, ট্রেন ও লঞ্চ

করোনা সংক্রমণরোধে বন্ধ থাকার পর চালু হলো লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে।

সোমবার (২৪ মে) দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালে ফের কর্মচাঞ্চল্য। বাসে টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে।

এদিকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হচ্ছে রেল চলাচল। ট্রেনের ভাড়া না বাড়লেও এক আসন ফাঁকা রেখেই বসবে যাত্রী। ৫০ শতাংশ টিকিটের পুরোটাই বিক্রি হবে অনলাইনে, বন্ধ থাকবে কাউন্টার। লঞ্চে যাত্রী বহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর থাকার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।

গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার গণপরিবহণ চালুর ঘোষণা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবারের ওপরে থাকা নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়। তবে হোটেল-রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেয়া যাবে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button