Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা, দলে ফিরলেন সাকিব,

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি। দুপুরে বিকেএসপিতে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের মাঝপথে দল ঘোষণা করে বিসিবি।

আইপিএল থেকে দেশে ফিরে লম্বা কোয়ারেন্টাইন পালন করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ফিরেছেন দলে। এ ছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।

তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তরুণ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। গত কয়েক দিন ধরে আরেক বাঁহাতি টপঅর্ডার ইমরুল কায়েসের নাম বারবার শোনা গেলেও তাকে দলে রাখেনি বিসিবি।

২৩ মে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাটিভি/ এআর

 

সংশ্লিষ্ট খবর

Back to top button