Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলার দৌড়ে এগিয়ে গেল লিভারপুল

চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার দৌড়ে বেশ খানিকটা পথ এগিয়ে গেল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে বার্নলির মাঠে ৩-০ গোলের জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

প্রথমার্ধে রবার্তো ফিরমিনোর গোলের পর দ্বিতীয়ার্ধে লিভারপুলকে আরও দুটি গোল এনে দেন ন্যাট ফিলিপস ও অ্যালেক্স অক্সালেড চেম্বারলিন।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষ চারে উঠে এল লিভারপুল। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে গতবারের চ্যাম্পিয়নরা।

লিভারপুল (২৪) লেস্টারের (২০) সঙ্গে ৪ গোল ব্যবধানে এগিয়ে উঠে এসেছে শীর্ষ চারে। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল ও লেস্টার জিতলে গোল ব্যবধান গুরুত্বপুর্ণ হয়ে দাঁড়াবে।

খেলা শুরুর পর থেকেই এই অস্বস্তিতে ভুগেছে ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ড, ন্যাট ফিলিপস ও উইলিয়ামসকে নিয়ে গড়া ক্লপের রক্ষণভাগ। ১০ মিনিটের মধ্যে দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি বার্নলি।

লিভারপুল একটু গুছিয়ে ওঠার পর বার্নলির তুলনায় বেশি গোলের সুযোগ পেয়েছে। বক্সের আশপাশ থেকে ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ।

৪৩ মিনিটে অ্যান্ডি রবার্টসন ও মানের সমণ্বয় থেকে গোল আদায় করে নেন ফিরমিনো। বাঁ প্রান্ত থেকে রবার্টসনের ক্রস পেয়ে জোরালো শটে গোল করেন ব্রাজিলিয়ান।

লিভারপুল ৫২ মিনিটে দ্বিতীয় গোল পায় মানের ক্রস থেকে। হেডে লিভারপুলের হয়ে প্রথম গোলের দেখা পান ফিলিপস।

ফিরমিনোর বদলি হয়ে নামা চেম্বারলিন ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করে লেস্টারকে গোল ব্যবধানের হিসেবে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলে দেন। চার্লি টেলরকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোলটি করেন তিনি।

বার্নলি বিরতির পরও লিভারপুলকে মাঝে-মধ্যেই চাপে ফেলেছে। ক্রিস উড প্রায় পুরো ম্যাচেই পরীক্ষা নিয়েছেন লিভারপুল রক্ষণের। রোববার নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।

রাতে অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারায় আর্সেনাল। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে টটেনহাম। ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলে নবম আর্সেনালে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button