Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুললো বার্সার মেয়েরা

উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা ফেমিনি। চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ দল হিসেবে প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুললো বার্সেলোনা।

গত রাতে সুইডেনের গামলা উল্লেভি মাঠে হওয়া ফাইনালে ভাগ্য সুপ্রসন্ন ছিল তাদের। প্রথম মিনিটেই আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় তারা। চেলসির জার্মান মিডফিল্ডার মেলানি লিওপোলজ করেন আত্মঘাতী গোলটি। এরপর ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্যবধান দ্বিগুণ করেন আলেকজিয়া পুতেয়াস। পরে ম্যাচের ৩৬ মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে য়ায় বার্সেলোনা ফেমিনি। খেলার বাকিসময়ে ব্যবধান কমাতে পারেনি চেলসি। শিরোপা জয়ের উল্লাসে মাতে বার্সা নারী দল।

বাংলাটিভি/ নিউজ ডেস্ক

সংশ্লিষ্ট খবর

Back to top button