Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্লাইডার

জটিলতা কাটিয়ে খুলতে শুরু করেছে মালয়েশিয়ার শ্রমবাজার

জটিলতা কাটিয়ে দ্বার খুলতে শুরু করেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গত এপ্রিল মাসে সবশেষ ফ্লাইটে দেশটিতে পৌঁছেছে ১৩৫ জন বাংলাদেশী।  সব মিলিয়ে প্রায় ১ হাজার প্রবাসী ইতোমধ্যেই নিজ কর্মে যোগ দিয়েছেন।  শত বাধা পেরিয়ে কাজে যোগ দিতে পেরে খুশি প্রবাসীরা। তারা বলছেন, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কোম্পানি মালিকদের আন্তুরিকতার কারণেই দেশটিতে ফিরতে পেরেছেন তারা।

গ্যাল বছর দেশে ফিরে করোনা মহামারীতে আটকে পড়েছিলেন প্রায় ২৪ হাজার মালয়েশিয়া প্রবাসী শ্রমিক।  লকডাউনে স্তব্ধ বিশ্বে কাজে ফেরার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায়, দেশেই অবরুদ্ধ হয়ে পড়েন এই প্রবাসীরা।

অবশেষে নানা চড়াই-উতড়াই পেরিয়ে শ্রমবাজারের জট খুলতে শুরু করে দেশটির সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগেই দেশটিতে পৌঁছেছেন প্রায় ১ হাজার বাংলাদেশী।

মালয়েশিয়ার কোম্পানি মালিকদের আন্তরিকতার কারণেই ফিরতে পেরেছেন বলেও মনে করেন তারা।

কৃষি, বনায়ন, রেষ্টুরেন্ট সার্ভিস ও কনস্ট্রাকশন সার্ভিস এর বিভিন্ন কাজে যোগদান করেছেন এ প্রবাসীরা।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ায়, আশার আলো দেখছেন সেখানে যাওয়ার অপেক্ষায় দেশে আটকে থাকা হাজার হাজার প্রবাসীরাও।

বাংলাটিভি/ শাহরিয়ার রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button