Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

শর্তসাপেক্ষে রাজধানীতে গণপরিবহন চালু, যাত্রী-শ্রমিকদের সন্তোষ

স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আজ থেকে রাজধানীতে চালু হয়েছে গণপরিবহন। অর্ধেক যাত্রী বহন করে, নেয়া হচ্ছে সরকার নির্ধারিত ৬০ শতাংশ বর্ধিত ভাড়া। প্রথমদিনে, অধিকাংশ যানবাহনে যাত্রী উঠানামার ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সন্তোষ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। চালক ও সহকারীরা বলছেন, আগামীতে নিয়ম মেনে বাস চালাতে চান তারা।

ভাইরাস সংক্রমণ ঠেকাতে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর, বৃহষ্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রাজধানীর সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন। সেক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া ৬০ শতাং বর্ধিত ভাড়া নেয়া হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন সড়কে দেখা যায় বাড়তি যানবাহনের চা ।

করোনার সংকটময় মুহূর্তে গনপরিবহনগুলো আগামী দিনেও স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে, আশা যাত্রীদের। এ অবস্থা অব্যাহত রাখতে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি তাদের।

এদিকে, দীর্ঘ দিনপর কাজে ফিরতে পেরে সন্তুষ্ট গণপরিবহন শ্রমিকরা। আয়-রোজগারের বন্দোবস্ত হওয়ায় তারা খুশি। একই সাথে স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিতেরও আশ্বাস তাদের। তবে শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও নিজ দায়িত্বে সতর্ক হতে হবে বলে মনে করেন সবাই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button