Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ববাংলা

মেক্সিকোতে ভয়াবহ মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

মেক্সিকোতে ভয়াবহ মেট্রো ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০ জন।

সোমবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটির রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মেক্সিকোর গণমাধ্যম চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম।

বাংলা টিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button