
করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় এসব দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।এ সময় তারা বলেন করোনাকালে অসহায় হয়ে পড়া মানুষের কষ্ট লাঘবে সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে এ ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে।
রোজার শেষ দিন পর্যন্ত গরীব মানুষের জন্য এসব খাবারের আয়োজন থাকবে বলেও জানান আয়োজকরা।
বাংলাটিভি/শহীদ



