
অর্থপাচার ঠেকাতে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের পরামর্শ দিয়েছে বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
বৃহস্পতিবার জাতীয় বাজেট ২০২১-২২ শীর্ষক অনলাইন আলোচনায় প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে কোভিডকালীন সংকটের মতো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
এসময় আগামী অর্থবছরে কালো টাকা সাদা করার অনৈতিক, উন্নয়ন ও সাম্যবিরোধী সুযোগ বহাল না রাখার জোর সুপারিশ করে সিপিডি।
এজন্য সামজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়। এছাড়া বাজেটে প্রবৃদ্ধি নয়, স্বাস্থ্যঝুঁকি সামাল দিতে পরামর্শ দিয়েছে সিপিডি।
বাংলাটিভি/রাজ



