Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেষ্টে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্ন।

ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই দাপটের সাথে খেলছেন দুই ওপেনার করুনারত্নে ও লাহিরু কুমরা। প্রথম ১০ ওভারের মধ্যে বোলিংয়ে চারবার পরিবর্তন এনেও সাফল্য পায়নি বাংলাদেশ।

তবে রানের গতি নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশের বোলারেরা। লাঞ্চ বিরতিতে যাবার আগে ২৭ ওভারে সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান। টাইগার একাদশে তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। একাদশ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। তাঁর বদলে টেস্ট অভিষেক হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামের।

অন্যদিকে, শ্রীলঙ্কার দলে আগের ম্যাচ থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একজনের আজ অভিষেক হয়েছে। চোট পাওয়া পেসার লাহিরু কুমারার জায়গায় একাদশে এসেছেন প্রাভিন জয়াবিক্রমা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button