Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন

করোনাভাইরাস মোকবেলায় চীন বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকা সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফিংহে।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ আগ্রহের কথা জানান চীনের মন্ত্রী। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করে বলেন,

বাংলাদেশ চীনের সাথে এ ব্যাপারে একসঙ্গে কাজ করতে আগ্রহী। করোনাভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে গবেষণা ও উৎপাদনে যৌথ উদ্যোগ নিতেও আগ্রহী বাংলাদেশ।

এসময় চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন কাজ করে যাচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button