Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

শর্তসাপেক্ষে ১১ দিনপর  আজ থেকে খুললো মার্কেট-দোকানপাট

১১ দিন বন্ধ থাকার পর লকডাউনের মধ্যেই আজ  থেকে খুললো শপিংমল-দোকানপাট। শর্ত সাপেক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাকাটা করা যাবে। তবে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় এখনও বেচা-বিক্রি তেমন শুরু হয়নি। রাজধানীর মার্কেট ঘুরে দেখা গেছে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও নেয়নি অনেকে।

করোনা সংক্রমণরোধে ১১ দিন বন্ধ থাকার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট-শপিংমল খুলে দেয়া হয়।

ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অধিকাংশ মার্কেট ও শপিংমলের প্রবেশ পথেই বসানো হয় জীবানু নাশক টানেল। রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থাও।

শারীরিক দূরত্ব বজায় রাখতে সমস্যা না হলেও ক্রেতাদের অনেককেই দোকানে প্রবেশের সময় জীবাণুনাশকের ব্যবহার করতে দেখা যায়নি।মাস্ক ব্যবহারও করেননি অনেকে।

ব্যবসা প্রতিষ্ঠান খোলার সুযোগে খুশি ব্যবসায়ীরা।এতে অন্তত কর্মচারীদের বেতন-ভাতা দেয়া সম্ভব হবে বলে জানান তারা।তবে ক্রেতাসমাগম কম থাকায় বেচাকেনা আশানুরূপ নয় বলে জানান জানান অনেক দোকানি।

মার্কেট খোলার রাখার সময়টা বাড়ালে বেচা-বিক্রি ভালো হবে বলে মনে করছেন মার্কেট কর্তৃপক্ষ।এতে করে ক্রেতাদের নিজেদের মতো করে  আসতে পারেন,এবং বিক্রিও ভাল হবে বলে জানান তারা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button