Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদআইন-বিচারবাংলাদেশ

বাজার মনিটরিংয়ে উচ্চ পর্যায়ের টিম

লকডাউনে রাজধানীতে নিত্যপণ্যের বাজার মনিটরিং নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের টিম। ক্রয়ের রশিদ এবং বিএসটিআইয়ের সিল না থাকার কারণে কারওয়ান বাজারে বেশকিছু দোকানীকে জরিমানাও করা হয়েছে। এসময় জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান জানান, শুল্ক ফাঁকির পাশাপাশি ক্রেতাদের ঠকাতে বেশিরভাগই রাখে না ক্রয়ের রশিদ কিংবা বিএসটিআইয়ের সিল।

রোববার রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তাঅধিকারের উচ্চপর্যায়ের টিম। এসময় চাল-ডাল তেল-মসলা-খেজুরসহ বেশকিছু দোকানে অভিযান চালানো হয়।

ক্রয়ের রশিদ এবং বিএসটিআইয়ের সীল না থাকার কারণে, বেশ কয়েকজন দোকানীকে জরিমানা করা হয়।লকডাউনে গ্রাহককে যাতে ঠকাতে না পারে সেজন্যই বাজারে নজরদারি জোরদারের করা হয়েছে বলে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান।

এছাড়া টিসিবির ট্রাক সেল কার্যক্রমও সরেজমিনে খতিয়ে দেখে তারা।দীর্ঘলাইনে দাড়িয়ে পণ্য কেনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রেতারা।

অবশ্য বরাবরের মতোই ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ ডিলাররা। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসে, পণ্যের পাইকারি থেকে খুচরা পর্যায়ে যৌক্তিক দাম নির্ধারণে কাজ করা হবে বলেও জানিয়েছে মনিটিরিং কর্তৃপক্ষ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button