Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবাংলাদেশ

স্বপ্নের মেট্রোরেলে বসেছে রেল কোচ

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসানো হয়েছে প্রথম মেট্রোরেল কোচ।

বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিটে সিস্টেমেটিক ওয়েতে এটা বসানো হয়েছে। এর আগে ঢাকায় চালানোর জন্য মেট্রোরেলের এক সেট ট্রেনের কোচ সকাল ৮টা থেকে ডিপোতে নেওয়া হয়।ক্রেন দিয়ে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়। এরপর এটি দিয়াবাড়ির ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসানো হয় ১২টা ০৫ মিনিটে।

বৃহস্পতিবার মোট চারটি কোচ ডিপোতে নিয়ে যাওয়া হবে। জেটিতে অবস্থানরত বাকি দুইটি কোচ নামিয়ে কাল শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ডিপোতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার বিকেলে দুটি বার্জ দিয়ে এক সেট ট্রেনের মোট ছয়টি কোচ ঢাকায় আসে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে ঢাকা মেট্রোরেল প্রকল্প (লাইন-৬) বাস্তবায়িত হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের মোট ব্যয় হয়েছে দাম চার হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইলচেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তাব্যবস্থা সংবলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে এক হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা।

মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা নেওয়া করতে সক্ষম হবে। কারণ অধিকাংশ মানুষ বসার থেকে দাঁড়িয়ে ভ্রমণে বেশি স্বাচ্ছন্দবোধ করবে বলে দাবি করছে ডিএমটিসিএল।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button