Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যইউরোপএশিয়াবিশ্ববাংলামধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

সারাবিশ্বে করোনা রোগীর সংখ্যা ছাড়ালো প্রায় সাড়ে ১৪ কোটি  

সারাবিশ্বে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৪ কোটি ৪৪ লাখ ছাড়িয়েছে।  আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস তথ্যমতে করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে  মোট মৃতের সংখ্যা এর মধ্যে ৩০ লাখ ৭১ হাজার ৬২৫ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ২৬ লাখ ছয় হাজার ২৩৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৬ লাখ দুই হাজার ৫১। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৩ হাজার ৩৩০ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬। এর মধ্যে এক লাখ ৮৪ হাজার ৬৭২ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫। এর মধ্যে তিন লাখ ৮১ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button