Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ববাংলাযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যাকান্ডে দোষী সাব্যস্ত বহিষ্কৃত পুলিশ সদস্য

যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন বহিষ্কৃত পুলিশ সদস্য ডেরেক শভিন।

তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই মিনেসোটার আদালতে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। আগামী আট সপ্তাহের মধ্যে কারাদণ্ডাদেশ  ৪০ বছর জেল হতে ঘোষণা হতে পারে।

তবে, নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই পুলিশ সদস্য। এদিকে, রায় ঘোষণার পরপরই আদালতের সামনে উল্লাস প্রকাশ করেন আন্দোলনকারীরা।

আর মামলার রায়কে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেছে ফ্লয়েডের পরিবার। বহুল আলোচিত এই মামলার রায় কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস সহ বড় শহরে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button