Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শোক সংবাদ

মারা গেলেন বিট্রিশ বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহনকারী মীর সালাহউদ্দীন

বিট্রিশ বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহনকারী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন মীর সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ভোরে কিশোরগঞ্জ হয়বতনগর মীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মীর সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।

বাদ আসর হয়বতনগর সাহেব বাড়ি জামে মসজিদে জানাজা শেষে মীর বাড়ি পারিবারিক করবস্থানে মরহুমের দাফন করা হবে।

জাতীয় গৃহায়ন অধিদপ্তরের আওতাধীন মোহাম্মদপুর হাউজিং এস্টেটের প্রসাশনিক কর্মকর্তা ছিলেন তিনি। বাংলা টিভির মানব সম্পদ ও ডিষ্ট্রিবিউশন ম্যানেজার মীর শিহাব উদ্দীন রাসেল এর পিতা। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে কিশোরগঞ্জের্ বাড়িতে ছুটে গেছেন তার ভাইয়ের ছেলে ও বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু।

তার মৃত্যুতে কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ নুরুল আউয়াল তারামিঞা শোক প্রকাশের পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button