Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতিবানিজ্য সংবাদ

লকডাউনে ক্ষতিগ্রস্ত আগৈলঝাড়ার পোনা মাছ ব্যবসায়ীরা

বরিশালের আগৈলঝাড়ায় মাছের পোনার পাইকারি বাজারে একসময় ভিড় জমাতেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। চলতি লকডাউনে সামাজিক দূরত্ব মেনে বাজার চললেও, নেই আগের মতো বেচাকেনা। এতে মাছের পোনা ব্যবসায় জড়িতরা লোকশানের মুখে পড়েছেন। সরকারেরর কাছে আর্থিক প্রনোদনার দাবী তাদের।

একসময় বরিশালের আগৈলঝাড়ার দাসের হাটে বৃহত্তর মাছের পোনার বাজারে সূর্য উদয়ের সাথে সাথে জমে উঠতো বেচাকেনা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ট্রাক,মিনিট্রাক,ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ে মাছের পোনা ক্রয় আসতেন ব্যবসায়ীরা। লকডাউনে দূর-দূরন্ত থেকে ক্রেতা আসতে না পারায়,ধস নেমেছে এ ব্যাবসায়।

যশোরসহ বিভিন্ন জেলা থেকে উন্নত জাতের মাছের ডিম সংগ্রহ করে উপজেলার মৎস্য খামারীর রেণু পোনা ফোটায়। এসব পোনা ২-৫ ইঞ্চি হলে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করেন। এর মধ্যে রয়েছে রুই,কাতলা, মৃগেল,পাংগাস ও তেলাপিয়াসহ প্রায় ২০ প্রজাতির মাছ।

প্রতিবছর এ সময়টায় প্রতিদিন সকালে গড়ে ৩০-৪০ লাখ টাকার পোনা বিক্রি হতো এই বাজারে। বর্তমানে লকডাউন অবস্থায় তা ৩ লাখে নেমে এসেছে। ঘুরে দাড়াতে স্থানীয় ব্যবসায়ীরা সরকারী প্রণোদনার দাবি জানিয়েছেন।

উর্ধ্বতন বিভাগে কথা বলে ব্যবস্থা নেয়ার কথা জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য শিল্প টিকিয়ে রাখতে,ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সহায়তায় প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ডেক্স রিপোর্ট/বাংলা টিভি

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button