Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যঅন্যান্যবাংলাদেশ

টিকেটের জন্য সৌদি এয়ারলাইন্সের অফিসে ভিড়

আজও সৌদি এয়ারলাইন্সের রাজধানীর কারওয়ান বাজারে প‌্যান প‌্যাসিফিক সোনারগাঁও হোটেলের অফিসের সামনে ভিড় করেছেন প্রবাসী যাত্রীরা। খুব সহজেই কারো কারো মিলেছে কাঙ্খিত টিকিট। আবার লকডাউনের ফাদে পড়ে দুর দুরান্ত থেকে এসেও হয়রানি হয়ে ফিরে যাচ্ছেন টিকিট না পেয়ে।  

 সকাল ১০টায় অফিস খোলার কথা থাকলেও সোমবার ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষা করতে থাকেন প্রবাসী যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের লাইন আরও দীর্ঘ হলেও করোনা লগ্নে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি কোনটিই মানার লক্ষণ ছিলো না কারো মধ্যে।

 রবিবার রাত ১১টা পর্যন্ত যেসব যাত্রী লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি, তাদেরকে আজ  টোকেন দিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর টোকেন পাওয়া যাত্রীদের সোমবার অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

 অনেকে লকডাউন মাথায় নিয়ে ঢাকাতে এসেও পাচ্ছেন না কাঙ্খিত টিকিট।  টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন তারা।শনিবার থেকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রবাসীদের টিকিট দেওয়া শুরু করে। টিকিট প্রাপ্তদের অধিকাংশই সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের ফ্লাইটের যাত্রী বলে জানা গেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button