Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানবিশ্ববাংলাশোক সংবাদ

করোনায় মারা গেলেন রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক

করোনায আক্রান্ত হয়ে মারা গেলেন রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক। রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মিতা হক। তবে চার দিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন তিনি।

আজ বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেয়া হয়। এরপর তাঁকে দাফন করা হবে কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায়, বাবা-মায়ের কবরের পাশে।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মিতা হকের জামাতা অভিনেতা মুস্তাফিজ শাহিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে মিতা হককে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন আগে তাঁর করোনা নেগেটিভ হলে বাসায় আনা হয় তাকে। হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে আবারো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগেও ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিতেন তিনি। কিন্তু এবার করোনায় আক্রান্ত হয়ে মানসিক ও শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন মিতা হক।

মিতা হকের জন্ম ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায়। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। তাঁর চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মেয়ে জয়িতাও একজন রবীন্দ্র সংগীত শিল্পী।

এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। তাঁর এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান কর হয়। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button