Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াবাংলাদেশবিশ্ববাংলা

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ জনের মৃত্যু

মিয়ানমারে বাগো শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দিনভর শহরটিতে অভিযান চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে। হত্যার পর লাশ বিক্ষোভকারীদের হত্যার পর তাদের মরদেহ সেখানকার জেয়র মুনি প্যাগোডা প্রাঙ্গণে লুকিয়ে রাখে সেনাবাহিনী।

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ৯০ কিলোমিটার উত্তর–পূর্বে বাগো শহরটি শুক্রবার রাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দিনভর শহরটির বিভিন্ন প্রান্তে সশস্ত্র অভিযান চালানো হয়। এ সময় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে একদিনেই ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানায়,বাগো শহরের নিহত বিক্ষোভকারীদের লাশ সেখানকার জেয়র মুনি প্যাগোডা প্রাঙ্গণে স্তূপ করে রাখে সেনাবাহিনী। পুরো এলাকা ঘিরে রাখা হয়।

এদিকে, জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারের স্থানীয় জাতিগোষ্ঠীর সশস্ত্র দলগুলোর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। গতকাল দেশটির শান রাজ্যে আরাকান আর্মিসহ কয়েকটি সশস্ত্র দলের সদস্যরা সম্মিলিতভাবে পুলিশ স্টেশনে হামলা চালান। শান রাজ্যের নাউংমন পুলিশ স্টেশনে হামলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। তখন থেকে প্রতিদিন মিয়ানমারের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button