Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদেশবাংলাবাংলাদেশবিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টের কারণেই দ্রত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ  

দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টের কারণেই দেশে দ্রুত গতিতে করোনা ছড়াচ্ছে বলে জানিয়েছেন ভাইরোলজি বিশেষজ্ঞ ড.মোস্তাফিজুর রহমান। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন খানের মতে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা কঠিন হবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে চলতি বছর মার্চে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছিল ৬৪ হাজার ৪৯৪ জন। আর এপ্রিলের প্রথম ১১ দিনেই শনাক্ত ৬৫ হাজারের বেশি মানুষ। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও, করোনার দ্বিতীয় ঢেউয়ের ১৪ তম সপ্তাহে শনাক্ত বেড়েছে ২৬ দশমিক ৪৮ শতাংশ, মৃত্যু বেড়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ।

এ অবস্থায় গত ১৮ থেকে ২৪ মার্চ ৫৭ জন করোনা রোগীর নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করে  সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআরবি।তাদের যৌথ গবেষণার তথ্যে উঠে আসে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল এই তিনটি দেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তিনটি ধরনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনশনাক্ত হয়েছে ৮১ শতাংশ।

এদিকে,দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে ভাইরাসের উর্ধ্বগতির সংক্রমণ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

করোনা নিয়ন্ত্রণে সবাই সচেতন না হলে শুধু সরকারের একার পক্ষে মহামারি মোকাবেলা করা কঠিন হবে বলে জানান তিনি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button