Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

এল ক্লাসিকোতে ফের বার্সার হার

রোমাঞ্চকর লড়াইয়ে এল ক্লাসিকোর শেষ হাসি রিয়াল মাদ্রিদের। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। বার্সেলোনার একমাত্র গোলটি করেন অস্কার মিনগেসা।

মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর শুরুতেই আধিপত্য বিস্তার বর্তমান চ্যাম্পিয়নদের। যেখানে ভালভার্দে-ভিনিসিয়াস-করিম বেনজেমারা, বার্সার রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয়। ম্যাচের ১৪ মিনিটে  দুর্দান্ত সাইড ফ্লিকে বার্সার জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের ডিফেন্ডার সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বিরতির আগে মেসির কর্নার থেকে বল পোষ্টে লেগে ফিরে আসলে আর ব্যবধান কমানো হয়নি বার্সেলোনার। যদিও প্রথমার্ধের ৬৯ শতাংশ বল পায়ে রেখেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি কাতালানরা। যেখানে বার্সার ৬ শর্টের একটি ছিল লক্ষ্যে।

যদিও বিরতির পর মাদ্রিদে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই সাথে ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা কোম্যান শিষ্যদের। অবশেষে ৬০ মিনিটে গোলের দেখা পায় বার্সা। ব্যবধান কমান প্রথমবারের মতো ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসা।

তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো। দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। এরপর যোগ করা সময়ে ইলাইশের শট ক্রসবারে বাঁধা পেলে আর সমতায় ফেরা হয়নি বার্সোলোনার। রেফারির শেষ বাঁশি বাজতেই এল ক্লাসিকো জয়ের আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।

রিয়ালের জয়ে তিনে নেমে গেল বার্সেলোনা, ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারীরা। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টও রিয়ালের সমান ৬৬। লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল রিয়াল, অপরাজিত রইল টানা ১০ ম্যাচে। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারল বার্সেলোনা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button