Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যইউরোপএশিয়াবিশ্ববাংলামধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিশ্ববাসীর শোক

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোকে ভাসছে সারা বিশ্ব। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামীর মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। ফিলিপের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ব্রিটিশ প্রিন্সের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক জানিয়ে, সামাজিক কাঠামো উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা যাওয়ার পর শোকে বিহব্বল তার পরিবার এবং দেশটির সাধারণ মানুষ।

প্রিন্স ফিলিপের ছেলে প্রিন্স চার্লস জানান, তার বাবা বুদ্ধিমত্তা এবং শক্তি আমার মাকে দায়িত্ব পালনে অনেক বেশি সাহায্য করেছে। বাবার সমর্থনের কারণেই মা কঠিন কাজ করতে পেরেছেন।

ব্রিটিশ জনগণ এবং রাজপরিবারের পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ। তারা প্রয়াত ফিলিপের প্রতি শ্রদ্ধা জানান।

সাধারণ মানুষের পাশাপাশি ফিলিপের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিশ্ব নেতারাও। এক বিবৃতিতে সাধারণ মানুষের জন্য ফিলিপের কর্মময় জীবনের কথা স্মরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ প্রিন্সের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক কাঠামো উন্নয়নে তার ভূমিকার কথাও স্মরণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, প্রিন্স ফিলিপ মারা যাওয়ায় একজন দায়িত্বশীল মানুষকে হারাল বিশ্ব। একজন কাজের মানুষ ছিলেন তিনি। দায়িত্বশীলতার যদি কোনো উদাহরণ দেওয়া হয় তাহলে প্রিন্স ফিলিপের নামটাই আগে আসবে।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বার্তায়, ফিলিপের বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করেন তিনি।

এ ছাড়া মেক্সিকো, স্পেন, ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শোক জানিয়েছেন প্রিন্স ফিলিপের মৃত্যুতে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। শুক্রবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাকিংহ্যাম প্যালেস। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button