
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে, আজ ফের ভেসে এসেছে বিশালাকার আরেকটি মৃত তিমি।
সকালে তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাগরে আবারো মৃত তিমি ভেসে আসায় গতকালে মতো সবার মাঝে দেখা দিয়েছে কৌতুহল। এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভস্থ হিমছড়ি পয়েন্টে শুক্রবার ভেসে আসা বিশাল আকারের মৃত তিমিটি কয়েক টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়।
এই কাজটি সম্পন্ন করেন কক্সবাজার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা। কেন তিমিগুলো মারা গেছে তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এদিকে, তিমির মৃত্যুতে জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় পরিবেশবাদীরা।
বাংলাটিভি/রাজ



