Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবাংলাদেশবিশ্ববাংলা

মায়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি, নিহত অন্তত ৬০

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চলছেই। শুক্রবার রাতেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৬০ বেসামরিক মানুষ। এদিকে, ইয়াংগনের একটি জেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনের এক সহযোগীকে হত্যার ঘটনায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে ৬০ জনকে হত্যা করেছে সামরিক জান্তা। শুক্রবার রাতে দেশটির কেন্দ্রীয় শহর বাগোতে নির্বিচারে হত্যার পর মরদেহগুলি সরিয়ে ফেলতে দেরী করেনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের আটক করতে, রাতভর বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছে তারা। 

চলমান বিক্ষোভ দমনে বন্দুকের পাশাপাশি গতরাতে মেশিনগান এবং মর্টার শেল ব্যবহার করা হয়।বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দেশটির বাগো শহরে বৃষ্টির মত গুলি চালিয়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেডও তুলে দিয়েছে তারা। রাতভর তান্ডবে নিহতের এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে টালমাটাল মিয়ানমারে এরই মধ্যে ৬০০-র বেশি বিক্ষোভকারীতে হত্যা করা হয়েছে।

এদিকে, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনের একটি জেলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার ঘটনায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সামরিক বাহিনীর মালিকানাধীন একটি টেলিভিশন এ খবর দিয়েছে, বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেলাটিতে মার্শাল ল’ জারি থাকায় সামরিক আদালত বিচার করতে ও রায় দিতে পারছে। মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এটাই এধরনের প্রথম রায়।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button