Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্লাইডারবাংলাদেশ

লকডাউনের প্রভাব নেই রাজধানীতে

মহামারী করোনা নিয়ন্ত্রণে ৭ দিনের লকডাউনে রাজধানীতে জনসাধারণের চলাফেরা অনেকটায় স্বাভাবিক। রাস্তা ঘাট বাজার দোকান বেশির ভাগ জায়গায় স্বাস্থ্যবিধি না মেনেই চলছে সকল কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন করোনার প্রাদুর্ভাবের এই সময়ে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে না চললে আগামীতে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। তাই জরুরী সেবা ছাড়া সব কিছু বন্ধের পরামর্শ তাদের।

দেশে হঠাৎ করেই মার্চের শুরু থেকে আবারো বাড়তে থাকে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। করোনার রোগীর চিকিৎসা দিতে রীতিমত হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে।

এরই মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ৭ দিনের লকডাউন দেয় সরকার। তবে রাজধানীতে গনপরিহবন,ব্যাক্তিগত গাড়ি, মোটর সাইকেল, সিএঞ্জি, রিক্সা চলাচল দেখে বোঝার উপায় নেই চলছে লকডাউন।

রাস্তা ঘাট বাজারের মানুষের অনিয়ন্ত্রিত চলাফেরায় নেই করোনার ভয়ের কোন ছাপ। স্বাভাবিক সময়ের মতই চলছে সবকিছুই।

করোনার সংক্রমণ যে ভাবে বাড়ছে এই সময়ে সব কিছু আংশিক খুলে রাখার পক্ষে নন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা মোকাবেলায় লকডাউনের ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের।

বৈশ্বিক এই মহামারী নিয়ন্ত্রণে জনগণকেও আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ এই বিশেষজ্ঞদের।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button