Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে। সরকারের নির্দেশনা মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলছে যানবাহন। তবে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও মানছেন না অনেকে। সরকারি ঘোষণা অনুযায়ী দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ঢাকার প্রবেশমুখগুলোতে ছিলো ঘরমুখো মানুষের উপস্থিতি।

কর্মব্যস্ত  মানুষের চলাচল নিশ্চিতে আজ  ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব মহানগরীতে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে চলছে গণপরিবহন।

অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচলের কথা থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম বলে জানান চালকরা। তারপরেও সরকারের সিদ্ধান্তে খুশি তারা।

রাজধানীতে গনপরিবহন চালু থাকলেও বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস।তবে আজও  ঢাকার প্রবেশপথগুলোতে অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীকেই।

মহামারি করোনার প্রকোপ নিয়ন্ত্রণে মাস্ক পড়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানছেন অনেকেই।রাজধানীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির-পণ্য বেচাকেনা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button