Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

রাজধানীজুড়ে ঢিলেঢালা দ্বিতীয় দিনের লকডাউন

লকডাউনে সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকার পরেও রাজধানীর রাস্তার চিত্র যেন একেবারে আলাদা। পাবলিক পরিবহন না থাকলেও চলছে প্রায় সব ধরনের গাড়ি। প্রায় প্রতিটি পয়েন্টে দেখা গেছে দীর্ঘ গাড়ির সারি, কোথাও আবার তীব্র যানজটেও পড়তে হয়েছে রাজধানীর বাসিকে। এদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও ঢাকা ছেড়েছেন অসংখ মানুষ।

যানজটের এই চিত্র দেখে বোঝার উপায় নেই রাজধানীতে লকডাউন বা সরকারি নিষেধাজ্ঞা চলছে। দ্বিতীয় দিনের চিত্র এটি। গণপরিহবন না থাকলেও ব্যাক্তিগত গাড়ি চলছে রাজধানীর প্রতিটি সড়কে।প্রজ্ঞাপনে জনসমাগম  থেকে বিরত থাকার কথা থাকলেও তা মানছেন না সাধারণ মানুষ।

সরকারের পক্ষ থেকে যে ১১ দফা নির্দেশনা দেয়া তাতে স্পস্ট উল্লেখ আছে কোন প্রকার যাত্রী পরিহবন করা যাবে এমন পরিবহন চলাচলা করতে পারবে না। তবে নিষেধাজ্ঞা থাকা সত্তেও এপ না করে চুক্তিতে চলাচল করতে দেখা গেছে উবার পাঠাও চালকদের। একের অধিক যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।

মহামারি করোনা নিয়ন্ত্রণে ঘরে থাকার কথা প্রজ্ঞাপনে বলা থাকেও ছুটি ঘোষণা হওয়ার পর থেকে রাজধানীর ছাড়ছেন অসংখ মানুষ। কেন বের হয়েছেন এই কঠিন সময়ে জানতে চাইলে দিচ্ছেন নানা অজুহাত।

তবে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাজার কিংবা দোকানে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও তা উপেক্ষা করেই চলছে কেনাকাটা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button