Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানঅন্যান্যখেলাধুলাবাংলাদেশ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হলো নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা।

বুধবার সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মশাল প্রজ্বলন করেন। এরপর সেনাপ্রধানের গাড়ি বহর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে মশালটি।

বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেয়া হবে মশালটি।
আগামী ১ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে মশাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধনের পর থেকে গেমস শেষ হওয়ার আগ পর্যন্ত মশালটি রাখা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই।২০১৩ সালের পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ গেমসেরর মেগা আসর। যেখানে অংশ নেবে প্রায় সাড়ে ৫ হাজার অ্যাথলিট।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button