Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আগামীকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন; ভাড়া বাড়বে ৬০ শতাংশ

আগামীকাল বুধবার থেকে সারা দেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বেড়ে যাচ্ছে। সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে বলেছেন, আগামী দুই সপ্তাহের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।

দেশে করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার পর বাসমালিকদের দাবির প্রেক্ষিতে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনা জারি করে সরকার। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে সোমবার বাসমালিকেরা এ দাবি জানান।

দেশে গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার।  সেসময় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিলো।

চলতি বছরের মার্চ থেকে সংক্রমণ আবার বৃদ্ধি পেতে থাকায় গতকাল ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করার নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে বাস ও মিনিবাসে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button